× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১২:৪৮ পিএম

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১২:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাঙ্গামাটি সদর (কোতয়ালী) থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিলাইছড়ি উপজেলার ধোপ্পাচর এলাকার বাসিন্দা বিজয় কান্তি চাকমাকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানায় বুধবার (১ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া পৃথক অভিযানে রাঙ্গামাটি পৌরসভার রূপনগর ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. তারেক (২৪) ও মেহরাজ হোসেনকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা পরস্পরের যোগসাজশে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একই আইনে কোতয়ালী থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের দাবি, বিশেষ অভিযানে মোট ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!