× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০১:২১ পিএম

রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা ৫০ দিন পর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০১:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের প্রায় ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ বাড়ির পাশের আত্মীয়ের রান্নাঘরের মাটির প্রায় ৮ থেকে ১০ ফুট গভীরে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত দেড়টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের খায়ের বেপারী রান্নাঘরের মাটির নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আওলাদ হোসেন চাইনপাড়া গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মে নিখোঁজ ছিলেন আওলাদ হোসেন। পরে ২৩ মে তার ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদীখান থানায় একটি মামলা করেন। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজের খবর ছড়িয়ে দিয়েছেন। কিন্তু কোথাও কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত পুলিশের তদন্তে বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনা।

ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুই বিয়ে করেছেন। সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে বিবাদ চলছিল। এর জেরে হত্যাকাণ্ডটি ঘটে।
হত্যার সাথে জড়িত সন্দেহে পুলিশ চাইনপাড়া গ্রামের কায়কোবাদ বেপারীর পুত্র মানিক বেপারী (৪০), মৃত হাজী ইদ্রিস আলীর ছেলে বিন আমিন (৩৬), মমিন আলীর ছেলে রিপন (৩০) এবং রংপুরের রাজেন্দ্রপুর গ্রামের মৃত গাফফার মিয়ার পুত্র সাইফুল ইসলামকে (৩৮) আটক করেছে।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে । প্রাথমিকভাবে ধারণা করছি, টাকা-পয়সা, স্বর্ণালংকার এবং সম্পত্তির বিরোধ নিয়ে এ ঘটনা। এ-সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে আজ বুধবার (১ জুলাই) দুপুরে পুলিশের প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!