× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৯:০১ পিএম

এস্তোনিয়ায় আইসিটি সংশ্লিষ্ট প্রশিক্ষণ, তালিকায় পিআরও-এপিএসের নাম থাকা নিয়ে বিতর্ক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৯:০১ পিএম

ছবি: বাঁ থেকে- পিআরও মুহম্মদ জসীম উদ্দিন, এপিএস মো. শরীফুল ইসলাম

ছবি: বাঁ থেকে- পিআরও মুহম্মদ জসীম উদ্দিন, এপিএস মো. শরীফুল ইসলাম

ডিজিটাল পরিচয় ব্যবস্থাপনা ও ই-গভর্নেন্স বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিতে আগামী আগস্টে এস্তোনিয়া যাচ্ছেন বাংলাদেশ সরকারের ১৫ কর্মকর্তা। তবে অংশগ্রহণকারীদের তালিকায় তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট নন এমন দুই কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ভেতরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আগামী ৯ থেকে ১৪ আগস্ট এস্তোনিয়ায় অনুষ্ঠিত হবে ‘আইডেন্টিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ান-আইডি প্রিন্সিপল ইন ডিজিটাল গভর্নমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। তবে আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মুহম্মদ জসীম উদ্দিন এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শরীফুল ইসলামের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বিভাগের একাধিক কর্মকর্তা। তাদের মতে, প্রযুক্তিনির্ভর ও কারিগরি বিষয়ক এই প্রশিক্ষণে সংশ্লিষ্ট টেকনিক্যাল কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

জানা গেছে, গত ১ জুন আইসিটি বিভাগ থেকে সফরসংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করা হয়। প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব সায়েম ইমরান এতে স্বাক্ষর করেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রচলিত নিয়ম অনুযায়ী এ ধরনের আদেশ দ্রুত ওয়েবসাইটে প্রকাশ হওয়ার কথা থাকলেও এই আদেশটি দীর্ঘ সময় প্রকাশ করা হয়নি। এ নিয়ে বিভাগে নানা আলোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, বিশেষ তদবিরের কারণেই জিওটি প্রকাশে বিলম্ব হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে পরিচালিত একটি ত্রিপক্ষীয় কনসোর্টিয়ামের উদ্যোগে প্রশিক্ষণটির আয়োজন করা হচ্ছে। বাংলাদেশও এই উদ্যোগের অংশীদার। সফরে অংশগ্রহণকারী কর্মকর্তাদের বিমান ভাড়া, আবাসনসহ সব ব্যয় বহন করবে আয়োজক প্রতিষ্ঠান।

সফরের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব মজিবুর রহমান, সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেন, পিআরও মুহম্মদ জসীম উদ্দিন ও এপিএস শরীফুল ইসলাম। এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয় এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও এই দলে রয়েছেন।

এ বিষয়ে আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মামুনুর রশীদ ভূঞা বলেন, সফরসংক্রান্ত আদেশ অনেক আগেই জারি করা হয়েছে। সফর শুরু হতে এখনও সময় রয়েছে এবং প্রয়োজন হলে তালিকাটি পুনর্বিবেচনার সুযোগও আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!