× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৯:৩৯ পিএম

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৯:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটিতে থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পাঁচলাইশ থানার মুরাদপুর কনভেনশন হলের সামনে ফ্লাইওভারের প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। তারা নগরীর চকবাজার থানার ডিসি রোড এলাকার বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি রাউজান উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী-স্ত্রী স্কুটিতে করে যাওয়ার সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে তারা স্কুটি থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিম উদ্দিন ডিসি রোড এলাকায় তার প্রতিষ্ঠিত একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মুরাদপুর কনভেনশন হলের সামনে ফ্লাইওভারের প্রবেশপথে একটি কাভার্ড ভ্যান স্কুটিটিকে ধাক্কা দেয়। এতে স্কুটিতে থাকা দম্পতি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা কাভার্ড ভ্যানটি আটক করে এবং গাড়িতে থাকা এক যুবককে পুলিশের হাতে তুলে দেয়। আটক যুবক চালক নাকি চালকের সহকারী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!