× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১০:১২ পিএম

সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত ২ সদস্য

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১০:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

আহত বিজিবি সদস্যরা হলেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) শালকোনা বিওপির সিপাহি শফিউল আলম ও সাজেদ রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় আকস্মিকভাবে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এতে দুই সিপাহি আহত হন। সহকর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনা জানতে পেরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক দ্রুত নাভারণ হাসপাতালে এসে আহত সিপাহিদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আমাদের দুই সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে পাঠানো হয়েছে। আমরা তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছি এবং দ্রুত সুস্থতা কামনা করছি।

রূপালী বাংলাদেশ

Link copied!