× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১১:৩৮ পিএম

বইয়ের সঙ্গে সবুজের পাঠ, শৈলকুপা পাইলট স্কুলে শিক্ষার্থীদের হাতে ২৫০ গাছের চারা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১১:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের মাঝে ২৫০টি গাছের চারা, জৈব সার ও গাছের খুঁটি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের পাশাপাশি গাছের সুষ্ঠু পরিচর্যার জন্য জৈব সার ও প্রয়োজনীয় খুঁটি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক শেখ মো. ফজলুর রহমান, মো. রবিউল ইসলাম বাবলু, মো. গোলাম ফারুক, ক্রীড়া শিক্ষক হারুন অর রশীদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।

উপজেলা কৃষি বিভাগ জানায়, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তোলা এবং সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, বইয়ের পাঠের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে সেই সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।

Link copied!