× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:০২ পিএম

প্রাথমিক বৃত্তির ফল নিয়ে সুখবর দিল অধিদপ্তর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:০২ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সময় নিয়ে সাড়ে ৬ লাখ শিক্ষার্থীকে সুখবর দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চলতি মাসের শেষ দিকেই এই ফল প্রকাশ করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতোমধ্যে অধিদপ্তরের আইপিইএমআইএস লাইভ সার্ভারে ফল দেখার লিংকও উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২২ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অধিদপ্তরের তথ্য-ব্যবস্থাপনা-বিভাগের সিস্টেম এনালিস্ট দিলীপ কুমার সরকার বলেন, ফল প্রস্তুতের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রেজাল্ট প্রায় প্রস্তুত হয়ে গেছে, শুধু সামান্য যাচাই-বাছাইয়ের কাজ বাকি আছে। আগামী তিন দিনের মধ্যেই ফল প্রশাসন বিভাগে পাঠিয়ে দেওয়া হবে। এরপর প্রশাসন বিভাগ ফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে।

পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) এ. এস. এম. সিরাজুদ্দোহা বলেন, ফল প্রকাশে আমরা প্রস্তুত রয়েছি। তথ্য বিভাগ থেকে ফল হাতে পেলেই একটি মিটিং করে এক দিন পর তা প্রকাশ করা সম্ভব হবে। আমরা আশা করছি চলতি মাসের শেষের দিকেই ফল প্রকাশ করা যাবে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।

নীতিমালা অনুযায়ী, বৃত্তি দেওয়া হবে দুটি ক্যাটাগরিতে— ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ’। উভয় ক্যাটাগরিতেই ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীর জন্য কোটা সংরক্ষিত থাকবে। ট্যালেন্টপুল বৃত্তির ক্ষেত্রে উপজেলা বা থানাভিত্তিক মেধাক্রম অনুসরণ করা হবে। অন্যদিকে সাধারণ বৃত্তির ক্ষেত্রে ইউনিয়ন বা ওয়ার্ডভিত্তিক মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, দেশের ৬১ জেলায় গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে পরীক্ষা শেষ হয়। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর প্রথমবারের মতো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তথা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।

Link copied!