× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:৫৯ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:৫৯ পিএম

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর চালান।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া ছাত্রলীগ নেতা সাকিবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২২ জুন) তাকে আদালতের পাঠানো হবে।

Link copied!