× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৪:৫৮ পিএম

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৪:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বাড়ৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালী (২৮), অশোক ঢালী (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

সোমবার (২২ জুন) সকাল ৬টার দিকে ধানমন্ডি মডেল থানাধীন সাতমসজিদ রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতাকর্মীদের ছবি সম্বলিত ৮টি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

Link copied!