× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:২৭ পিএম

রূপগঞ্জে শিল্পকারখানায় ডাকাতি : চট্টগ্রাম থেকে মালামালসহ দুই ডাকাত গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:২৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি শিল্পকারখানায় সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় আট দিন পর চট্টগ্রাম থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া দুটি বড় কম্প্রেসার মেশিন ও দুটি মোটর উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, গত ১২ ও ১৩ জুন তারাবো পৌরসভার বরপা বাজার এলাকার নিপুণ সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ এবং বরাবো এলাকার এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিটে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ পরিচয়ে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ওই দুই প্রতিষ্ঠানে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা, মোটরসাইকেল, বিভিন্ন যন্ত্রপাতি ও কাঁচামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের প্রায় ৬৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া দুটি বড় কম্প্রেসার মেশিন ও দুটি মোটর উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, ডাকাত চক্রের অধিকাংশ সদস্যকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!