× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৭:০৮ এএম

এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতন নিয়ে নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৭:০৮ এএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়েছে। ২২ জুনের মধ্যে এ বিল অনলাইনে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সাবমিট করতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, এমপিওভুক্ত স্কুল-কলেজের জুন-২০২৬ মাসের এমপিও ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে। নির্ধারিত সময় (২২ জুন) মধ্যে বিল সাবমিট সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ৮ জুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করে। মন্ত্রণালয় অনুমোদনের পর সরকারি আদেশও (জিও) জারি করা হয়। এরপর শিক্ষকরা অন্যান্য কার্যক্রম শেষে টাকা হাতে পেয়েছেন।

সূত্র জানায়, মোট ৩ লাখ ৯২ হাজার ৭৮৯ জন শিক্ষক-কর্মচারী ছিলেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৪ হাজার ৫৪১ জন ও কলেজের ৮৮ হাজার ২৪৮ জন শিক্ষক-কর্মচারী ছিলেন।

Link copied!