× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৪:১৪ এএম

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস, এলাকায় তোলপাড়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৪:১৪ এএম

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার কথা বলা হয়েছে—এমন একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া–সাতকানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে স্থানীয়ভাবে জোরালো দাবি উঠলেও এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। অডিওতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অডিওতে কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের কণ্ঠ আরমান উদ্দিনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফাঁস হওয়া ওই অডিওর একটি অংশে অপর ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘লোহাগাড়ায় কোনোভাবেই সংসদ সদস্য আসতে পারবেন না। তিনি এলে পায়ে গুলি করে জবাব দেওয়া হবে।’ এর জবাবে কথিতভাবে আরমান উদ্দিনের কণ্ঠে বলতে শোনা যায়, তিনি বারবার সংসদ সদস্যকে লোহাগাড়ায় না আসার জন্য অনুরোধ করেছেন, কিন্তু জনগণের অনুরোধে তিনি সেখানে যেতে বাধ্য হন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ছিদ্দিকী বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। পুলিশ এখনও কোনো অডিও লিংক বা আনুষ্ঠানিক তথ্য পায়নি।

সাতকানিয়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ বা তথ্য নেই।

ফাঁস হওয়া ওই অডিওটির সত্যতা যাচাই কিংবা এ ঘটনায় কোনো ধরনের তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে লোহাগাড়া ও সাতকানিয়ার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে অডিওর বিষয়ে শাহজাহান চৌধুরীর পিএ আরমান উদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।

Link copied!