× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:৫৯ এএম

লাগেজে মিলল ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা, দুবাইগামী যাত্রী আটক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:৫৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর হ্যান্ড লাগেজ থেকে প্রায় ৯৪ লাখ ৫১ হাজার টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের যাত্রী বহির্গমন লাউঞ্জে কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানে এ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭-এর এক যাত্রীর হ্যান্ড লাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছে থাকা ২ লাখ ৫৩ হাজার ৬৬৫টি সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ৪ হাজার ৭৯০টি ওমানি রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার মোট মূল্য বাংলাদেশি মুদ্রায় ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।

আটক যাত্রীর নাম মোহাম্মদ আবু বক্কর। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানার হেফাজতে রয়েছেন।

তিনি আরও জানান, বৈদেশিক মুদ্রা পাচার, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।

Link copied!