× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০২:৩৭ এএম

মারামারিতে জড়িয়ে বড় শাস্তি পাচ্ছেন সূর্যবংশী

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০২:৩৭ এএম

মারামারিতে জড়িয়ে বড়  শাস্তি পাচ্ছেন সূর্যবংশী

ত্রিদেশীয় ‘এ’ দলের সিরিজ খেলতে শ্রীলঙ্কা গিয়ে মারামারিতে জড়িয়েছেন ভারতের ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী। ম্যাচ চলাকালে শ্রীলঙ্কা ‘এ’ দলের ক্রিকেটার বিশেন হালামবাগের সঙ্গে সূর্যবংশীর শারীরিক সংঘর্ষের ঘটনায় ম্যাচ রেফারি প্রদীপ জেয়াপ্রকাশ উভয় ক্রিকেটারের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সুপারিশ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। একই সঙ্গে ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মাকে ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানার সুপারিশ করা হয়েছে। ‘এ’ দল পর্যায়ের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সরাসরি শাস্তি আরোপ করে না। ফলে ম্যাচ রেফারির সুপারিশ ইতোমধ্যে বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো হয়েছে। এখন দুই বোর্ড সিদ্ধান্ত নেবে প্রস্তাবিত শাস্তি অনুমোদন ও কার্যকর করা হবে কি না।

ঘটনার সূত্রপাত সুপার ওভারের পর। নির্ধারিত ৫০ ওভারে দুই দলই ২৬৫ রান করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে শ্রীলঙ্কা ‘এ’ জয় তুলে নেওয়ার পর ভারতীয় ব্যাটারদের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য করেন হালামবাগে। এর জেরে ১৫ বছর বয়সি সূর্যবংশীর সঙ্গে তার তর্ক শুরু হয় এবং একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, হালামবাগে খুব কাছে চলে আসায় সূর্যবংশী তাকে ধাক্কা দিতে বাধ্য হন।

সাম্প্রতিক সময়ে আগুনে ফর্মে আছেন সূর্যবংশী। আইপিএলে সর্বোচ্চ রান করে জিতে নিয়েছেন কমলা টুপি। দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা সম্প্রতি জায়গা করে নিয়েছেন ভারত জাতীয় দলেও।

রূপালী বাংলাদেশ

Link copied!