× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক    

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০২:৩৪ এএম

উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

মাঠে ময়দানে ডেস্ক    

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০২:৩৪ এএম

উজবেকিস্তানকে হারিয়ে  কলম্বিয়ার শুভসূচনা

প্রথমবার বিশ^কাপে আসা উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে কলম্বিয়া। আধিপত্য দেখিয়েই ম্যাচটি জিতে নিয়েছে লাতিনের দলটি। গতকাল বৃহস্পতিবার মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া। বিরতির পর সমতা আনে উজবেকিস্তান। কিন্তু পরে আরও দুটি গোল করে ম্যাচটি জিতে নিয়েছে কলম্বিয়া। ৩৯ মিনিটে গোল করে প্রথমবার কলম্বিয়াকে এগিয়ে নেন দানিয়েল মুনোজ। লুইস দিয়াজের বক্সের ভেতরে পাঠানো বলে দারুণভাবে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়েছেন দানিয়েল মুনোজ।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে একচ্ছত্র আধিপত্য দেখায় কলম্বিয়া। ৭২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে দলটি। আর ২৮ শতাংশ বল ছিল প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা উজবেকিস্তানের। কলম্বিয়া ৬টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখলেও কোনো শটই নিতে পারেনি উজবেকিস্তান। এতেই স্পষ্ট যে, কতটা দাপটের সঙ্গে খেলেছে কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে অভিষিক্ত উজবেকিস্তান গোলের দেখা পায়। ৬০ মিনিটে গোল করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। শোমুরোদভের ভলি শট বক্সের ভেতরে গিয়ে ডিফ্লেক্ট হয়ে ফিরে আসে। গোলরক্ষক ও ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বলটি বাঁ-পোস্টে লেগে ক্রস করে যায়। সেখানেই উপস্থিত ছিলেন ফয়জুল্লায়েভ। সুযোগ হাতছাড়া না করে তিনি হেডে বল জালে পাঠিয়ে দেন। ম্যাচ ফেরে সমতায়।

তবে মিনিট পাঁচেক পরই আবারও এগিয়ে যায় কলম্বিয়া। এবার বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠিয়েছেন লুইস দিয়াজ। ৬৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় কলম্বিয়া।

কুকো হার্ন্দান্দেজের ক্রসে জামিন্টন কাম্পাজ নিচু হেডে বলটা পাঠান গোলের নিচের কোণে। অতিরিক্ত সময়ের নবম মিনিটেই এই গোলেই নিশ্চিত হয়ে যায় তিন পয়েন্ট। কলম্বিয়ার পরবর্তী ম্যাচ ২৪ জুন কঙ্গোর বিপক্ষে। আর ২৩ জুন পর্তুগালের মুখোমুখি হবে উজবেকিস্তান।

রূপালী বাংলাদেশ

Link copied!