× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৩:৪৬ পিএম

দুপচাঁচিয়া থানায় আকস্মিক পুলিশ সুপারের পরিদর্শন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৩:৪৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) বুধবার দুপচাঁচিয়া থানা আকস্মিক পরিদর্শন করেছেন। পূর্বঘোষণা ছাড়াই তিনি থানায় উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ, অভিযোগ গ্রহণ ও সেবাপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। তিনি থানার মালখানা, হাজতখানা, কম্পিউটার কক্ষসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করে সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় থানার কার্যক্রমে আরও গতিশীলতা আনা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

জেলা পুলিশ সুপার বলেন, থানায় আসা কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন। অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে আরও বেশি তৎপর, দায়িত্বশীল ও জনবান্ধব হতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসিফ হোসেন, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শনে থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে কর্মতৎপরতা ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!