× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০২:৪৬ পিএম

সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকাণ্ড

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০২:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের একাধিক দোকান ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করে শপিংমলের একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকজন দোকান মালিক অভিযোগ করে বলেন, মার্কেট থেকে দোকানদারদের উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তাদের দাবি, সম্প্রতি দোকান ছেড়ে দেওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের মতবিরোধ চলছিল। এ কারণে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

অন্যদিকে, মার্কেটের মালিকপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত ঘটনা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা দাবি করেন। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত কারণ উদঘাটন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!