× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৪:০৮ পিএম

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিক করা হচ্ছে : সেনাপ্রধান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৪:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাবাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় অফিসার ক্যাডেটদের জন্য আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন করা হয়েছে।

এসময় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন বলে উল্লেখ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ বছর দীর্ঘমেয়াদী কোর্স শেষে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ১৯১ জন ক্যাডেট। এদের মধ্যে ফিলিস্তিন, তানজানিয়াসহ চারটি দেশের ৭ জন বিদেশিও রয়েছেন। কমিশনপ্রাপ্ত ১৮৪ বাংলাদেশির মধ্যে ১৬৬ জন পুরুষ ও ১৮ জন নারী।

প্যারেড শেষে শ্রেষ্ঠত্ব অর্জন করা ক্যাডেটদের হাতে পদক তুলে দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে নবীন ক্যাডেটদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। নবীন কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন তাদের অভিভাবকরা।

এরপর সেনাপ্রধান ভাটিয়ারিতে দ্বিতীয় ব্যাটালিয়নের উদ্বোধন করেন। এছাড়া বিএমএ পার্ক, সিএমএইচসহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!