× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০১:৫৫ পিএম

ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে নাক না গলাতে সতর্ক করলেন লুলার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০১:৫৫ পিএম

লুলার ও ট্রাম্প। ছবি : সংগৃহীত

লুলার ও ট্রাম্প। ছবি : সংগৃহীত

আগামী অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন হস্তক্ষেপ না করেন, সে বিষয়ে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি বলেছেন, ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক পছন্দ থাকতে পারে, তবে ‘ব্রাজিলের নির্বাচন ব্রাজিলেরই ব্যাপার।’

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের পর জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুলা এ মন্তব্য করেন।

লুলা বলেন, ‘তার (ট্রাম্পের) নির্বাচনী ও আদর্শগত পছন্দ থাকতে পারে। তবে ব্রাজিলের নির্বাচন ব্রাজিলেরই ব্যাপার।’

নতুন করে মার্কিন শুল্ক আরোপের হুমকির কারণে দুই দেশের সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন লুলা। জি-৭ সম্মেলনে ট্রাম্প ও লুলার মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠকও হয়নি।

ট্রাম্প ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বলসোনারোর ছেলে ফ্লাভিও আগামী অক্টোবরের নির্বাচনে লুলার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, বলসোনারোর আরেক ছেলে এদুয়ার্দো বলসোনারোকে নিজের দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রে তদবির করার অভিযোগে চার বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রাজিলকে ‘রাজনৈতিকভাবে কিছুটা বিপজ্জনক’ মন্তব্য করে ট্রাম্প বলেন, দেশটি কঠোরভাবে রাজনীতি পরিচালনা করছে। জি-৭ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তারা বেশ কঠোরভাবে খেলে। কিন্তু যুক্তরাষ্ট্রের চেয়ে কঠোরভাবে আর কেউ খেলে না।

এর জবাবে লুলা বলেন, ট্রাম্প ‘ব্রাজিলের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া থেকে শিক্ষা নিতে পারেন।’

তিনি আরও বলেন, আমার মতে, তিনি বলসোনারোকে—বাবা, ছেলে, নাতি—পছন্দ করতেই পারেন। এতে কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত পছন্দ-অপছন্দের বিষয়টি ব্যক্তিগত। তবে ব্রাজিলের নির্বাচনে তার হস্তক্ষেপ করা উচিত নয়।

মার্কিন শুল্ক ও দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন

ওয়াশিংটন ও ব্রাজিলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পেছনে রয়েছে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি এবং ব্রাজিলের ডানপন্থি বিরোধী দলের সঙ্গে তার ঘনিষ্ঠতা।

২০২৩ সালে আবারও ক্ষমতায় ফেরা বামপন্থি নেতা লুলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ব্রাজিলের সার্বভৌমত্ব ও স্বাধীন পররাষ্ট্রনীতি রক্ষার চেষ্টা করছেন।

আগামী অক্টোবরের রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ব্রাজিলে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। নির্বাচনে লুলা ফ্লাভিও বলসোনারোসহ অন্যান্য প্রার্থীর বিরুদ্ধে পুনর্নির্বাচনের লড়াই করবেন। বলসোনারো পরিবারের প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন ব্রাজিলের নির্বাচনী প্রক্রিয়ায় সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

Link copied!