× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৮:২৯ এএম

তেহরানে আবার চালু হচ্ছে ইতালি দূতাবাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৮:২৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা কমে আসার প্রেক্ষাপটে ইরানের রাজধানী তেহরানে নিজেদের দূতাবাস পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে তেহরানে ইতালির দূতাবাস পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে।

ইতালির পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে তাজানি বলেন, কয়েক মাস আগে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া দূতাবাসটি আবারও খুলে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তেহরানে ইতালির কূটনৈতিক উপস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

তিনি জানান, দূতাবাস পুনরায় চালুর অংশ হিসেবে ইতালির রাষ্ট্রদূতসহ কূটনৈতিক কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মীরা শিগগিরই তেহরানে ফিরে যাবেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে তাজানি বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তিনি শিগগিরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনা করবেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দিতে ইতালি সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এ সময় হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখার গুরুত্বও তুলে ধরেন তাজানি। তার মতে, এই গুরুত্বপূর্ণ জলপথে অবাধ বাণিজ্যিক জাহাজ চলাচল ইতালির অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

উল্লেখ্য, গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহে দুই দেশ যুদ্ধের অবসান ঘটাতে একটি রূপরেখা চুক্তির ঘোষণা দেয়। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে সেই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!