জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে একটি নতুন সেনানিবাস (ক্যান্টনমেন্ট) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পোস্টে তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে একটি ক্যান্টনমেন্ট চাই।
সীমান্তবর্তী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পঞ্চগড়ের নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক গুরুত্বের বিষয়টি সামনে এনে তিনি এ দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই বিষয়টি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন