× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৭:২৩ এএম

ইরান অভিযানে মাস্কের গ্রক এআইয়ের ব্যবহার পেন্টাগনের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৭:২৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ‘গ্রক’ ব্যবহারের কথা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আদালতে জমা দেওয়া এক লিখিত ঘোষণায় পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই প্রযুক্তির সহায়তায় পরিচালিত একটি সামরিক ব্যবস্থার মাধ্যমে মাত্র চার দিনে দুই হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

পেন্টাগনের ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মকর্তা ক্যামেরন স্ট্যানলি আদালতে দেওয়া নথিতে উল্লেখ করেন, মার্কিন সরকার এক্সএআই-এর তৈরি ‘গ্রক গভ মডেল’ ব্যবহার করছে। এটি পেন্টাগনের ‘ম্যাভেন স্মার্ট সিস্টেমস’ (এমএসএস)-এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণ, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, সামরিক প্রস্তুতি ও জনবল ব্যবস্থাপনার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহায়তা দেয়।

স্ট্যানলির তথ্যমতে, ‘অপারেশন এপিক ফিউরি’ নামের অভিযানের প্রথম ৯৬ ঘণ্টায় এমএসএস-এর সহায়তায় প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে সমপরিমাণ যুদ্ধাস্ত্র নিক্ষেপ করা হয়। যদিও প্রযুক্তিটি ঠিক কোন সময়ে বা কোন নির্দিষ্ট হামলায় ব্যবহৃত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এই তথ্য প্রকাশ্যে আসে এক্সএআই-এর বিরুদ্ধে চলমান একটি পরিবেশগত মামলার নথি থেকে। পরিবেশবাদী সংগঠন NAACP-এর পক্ষ থেকে দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়েছে, টেনেসির মেমফিস এলাকায় অবস্থিত এক্সএআই-এর বৃহৎ ডেটা সেন্টার ‘কোলোসাস ২’-এ বিদ্যুৎ সরবরাহের জন্য নিয়মবহির্ভূতভাবে একাধিক মিথেন গ্যাসচালিত টারবাইন ব্যবহার করা হচ্ছে। সংগঠনটির দাবি, এসব টারবাইন থেকে নির্গত দূষণ স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

মামলায় টারবাইনগুলো বন্ধ করার পাশাপাশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানারও দাবি জানানো হয়েছে। তবে মার্কিন প্রশাসন এই মামলার বিরোধিতা করে বলেছে, ডেটা সেন্টারটির কার্যক্রম ব্যাহত হলে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

আদালতে দেওয়া বক্তব্যে ক্যামেরন স্ট্যানলি বলেন, আধুনিক যুদ্ধের বাস্তবতায় উন্নত ডেটা সেন্টারগুলোকে শুধু বাণিজ্যিক অবকাঠামো হিসেবে দেখার সুযোগ নেই; বরং এগুলো জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদে পরিণত হয়েছে।

একই অবস্থান নিয়েছে মার্কিন বিচার বিভাগও। সংস্থাটির মতে, জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ অবকাঠামোকে প্রভাবিত করতে পারে—এমন পরিস্থিতি তৈরি হলে সরকার তা মেনে নেবে না। এ কারণে মামলাটি খারিজের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে বিচার বিভাগ।

রূপালী বাংলাদেশ

Link copied!