× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০২:৫৪ পিএম

হান্নান মাসউদের এমপি পদ বাতিল হওয়ার গুঞ্জন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০২:৫৪ পিএম

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত

বাতিল হতে যাচ্ছে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত বিএনপি নেতা রাশেদ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। যেখানে হান্নান মাসউদের এমপি পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার বিষয়টি সম্প্রতি একটি টকশোতে স্বীকার করেছেন এমপি হান্নান মাসউদ। তার দাবি অনুযায়ী, ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য ও আয়কর রিটার্নে সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ভুল তথ্য দেওয়া হয়েছিল, যা তার আইনজীবীর পরামর্শেই করা হয় বলে তিনি উল্লেখ করেন। যদিও এমপি মাসউদ দাবি করেন, তার কোনো স্থাবর সম্পদ নেই- যা রাশেদ খানের মতে হলফনামার তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

পোস্টে রাশেদ খান আরও উল্লেখ করেন, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরও বিষয়টি তদন্ত করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। তার মতে, অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল এবং এমপি পদও বাতিল হতে পারে—এমন বিধানও আরপিওতে রয়েছে।

তিনি আরও দাবি করেন, অতীতে হান্নান মাসউদ সম্পর্কে দেওয়া বিভিন্ন তথ্য হলফনামার সঙ্গে মিলিয়ে দেখা গেলেও অসঙ্গতি পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তিগত আর্থিক দুরবস্থার বিভিন্ন মন্তব্য নিয়েও কটাক্ষ করেন তিনি, যেখানে এমপি হয়েও আর্থিক সংকটের কথা বলাকে তিনি প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করেন।

রাশেদ খানের এমন পোস্টের পর অন্তর্জালে শুরু হয়েছে তুমুল আলোচনা। নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা মন্তব্য করছেন। কেউ কেউ হান্নান মাসউদের এমপি পদ ‘বাতিল’ বলেও পোস্ট দিচ্ছেন।

অবশ্য হান্নান মাসউদ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি। একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। 

Link copied!