× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১০:২৯ পিএম

মদের সঙ্গে জামায়াতকে জড়িয়ে প্রধানমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন: আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১০:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রস্তাবিত বাজেটে মদের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধীদল বিক্ষোভ করেছে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে ‘মিথ্যা ও ভুয়া’ দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

শনিবার (১৩ জুন) চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘প্রস্তাবিত বাজেটে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধীদল মিছিল করেছে বলে আজ কক্সবাজারে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটি মিথ্যা ও ভুয়া। প্রধানমন্ত্রীর পদে থেকে এমন ভুলভাল বক্তব্য দেওয়া বিশ্বের কাছে জাতিকে লজ্জিত করবে।’

জামায়াতের আমির আরও বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনগণের মতামতকে উপেক্ষা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী। তিনি বলেন, ‘জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের যথাযথ প্রতিফলন দেখতে চায়। সরকার যদি জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে জনগণই কঠিন জবাব দেবে।’

শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে যোগ্য ও দেশপ্রেমিক ব্যক্তিদের মূল্যায়ন করা হচ্ছে না। ভিন্নমতাবলম্বীদের দমন এবং নগ্ন দলীয়করণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। সংসদে জনগণের সমস্যা, দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়ে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশি শক্তির কাছে ইজারা দেওয়া হবে না। ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করবে।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। একটি জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় এলে এসব অপসংস্কৃতির অবসান ঘটবে। জনগণের ন্যায্য অধিকার আদায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের সংগ্রাম সংসদ এবং রাজপথ—উভয় জায়গাতেই চলবে।

Link copied!