× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১০:১১ পিএম

অপু-বুবলী ব্রাজিলের সমর্থক, তবে কি শাকিব খানও?

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১০:১১ পিএম

ছবিটি এআই দিয়ে বানানো।

ছবিটি এআই দিয়ে বানানো।

ফুটবল নিয়ে বাংলাদেশে উন্মাদনার কমতি নেই। সাধারণ দর্শক থেকে শুরু করে তারকারাও নিজেদের পছন্দের দল নিয়ে সরব থাকেন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সেই উন্মাদনায় এবার শামিল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী ও অপু বিশ্বাস। দুজনেই প্রকাশ্যে নিজেদের ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন। তবে প্রশ্ন উঠেছে—তাদের সঙ্গে দীর্ঘদিন আলোচনায় থাকা চিত্রনায়ক শাকিব খান কোন দলের সমর্থক?

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে শাকিব খানের অনেক ভক্ত তার প্রিয় দল সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। কারণ, বিশ্বকাপ ঘনিয়ে আসতেই অনেক তারকা নিজেদের পছন্দের দলের জার্সি পরে ছবি প্রকাশ করছেন এবং শুভকামনা জানাচ্ছেন।

শাকিব খান কোন দলের সমর্থক এ নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। তবে অতীতের বিভিন্ন সময়ের বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায়, শাকিব খানকে আর্জেন্টিনা ও ব্রাজিল- উভয় দলের জার্সিতেই দেখা গেছে। যদিও ২০১৮ সালে তিনি নিজেকে আর্জেন্টিনার সমর্থক বলে উল্লেখ করেছিলেন।

সেসময় শাকিব বলেছিলেন, ‘একসময় নিয়মিত ফুটবল খেলতাম। এখন আর সেই সুযোগ হয় না। মাঠে খেলতে গিয়ে নিজেকে ম্যারাডোনা মনে করতাম এবং তার মতো খেলার চেষ্টা করতাম। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।’

এ ছাড়া ২০২১ সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা জয়ের পর নিজের ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, ‘একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি; অনেক দিন পর একটি আন্তর্জাতিক গৌরব অর্জন করায়।’

তবে ২০২২ সালে দেওয়া এক বক্তব্যে তিনি তার সমর্থন নিয়ে কিছুটা রহস্য তৈরি করেন। সেই রহস্য এখনো কাটেনি। ফলে ২০২৬ বিশ্বকাপে শাকিব খান কোন দলকে সমর্থন করবেন, তা জানতে ভক্তদের আরও অপেক্ষা করতে হবে।

এদিকে শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি বিশেষ পোস্টার শেয়ার করেন শবনম বুবলী। হলুদ-সবুজ জার্সিতে তার ছবি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’

পাশাপাশি ছোটবেলার ফুটবল স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোটবেলার আবেগ—রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো।’

অন্যদিকে, ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিলকে সমর্থন করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা এক ধরনের ছন্দ রয়েছে, যা অন্য কোথাও পাওয়া যায় না।’

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয় দল ও খেলোয়াড় সম্পর্কে কথা বলতে গিয়ে অপু জানান, তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক। তবে ব্যক্তিগতভাবে তার সবচেয়ে প্রিয় ফুটবলার নেইমার।

অপু বিশ্বাস বলেন, ‘আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলা, মাঠের উপস্থিতি—সবকিছুই আমার ভালো লাগে। আর ব্যক্তিত্বের দিক থেকে লিওনেল মেসিকেও আমার পছন্দ।’

ফুটবল বিশ্বকাপকে ঘিরে তারকাদের এই সমর্থন প্রকাশ ভক্তদের মধ্যেও নতুন করে উন্মাদনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, শাকিব খান শেষ পর্যন্ত কোন দলের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন।

Link copied!