অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের এখনও একটি ম্যাচ বাকি। তবে এরই মধ্যে টানা দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ঐতিহাসিক এই সাফল্যের পর টাইগারদের জন্য ২ কোটি টাকার বিশেষ বোনাস ঘোষণা করেছে সরকার।
সিরিজ জেতায় আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার প্রেস সচিব আশরাফুল আলম।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৮৬ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। তাতে ২১ বছরের অপেক্ষা ফুরায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে প্রথম এবং সর্বশেষ জয়টি ২০০৫ সালে পেয়েছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্বিত করে টাইগার বাহিনী।
প্রসঙ্গত, মাথার চোটে মেহেদী হাসান মিরাজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। ফলে ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে দলে ডাক পেলেন শেখ মেহেদী।
রোববার (১৪ জুন) সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে। ম্যাচটি যথারীতি মিরপুরেই। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। সিরিজটি হচে চট্টগ্রামে। সূচি অনুযায়ী ম্যাচ ১৭, ১৯ ও ২১ জুন।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন