জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে রাজনৈতিক পরিচয়ে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী অবস্থান করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম এ উক্তি করেছেন।
তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দিচ্ছি না, আর দেব না। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের অবশ্যই হল ছাড়তে হবে। হলে রাজনৈতিক পরিচয়ে কেউ থাকার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীরাও যাতে সম্মিলিতভাবে এর প্রতিরোধ করে।
সোমবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রার, জাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ।
এ বিষয়ে ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, ক্ষমতাসীন দল হিসেবে আমাদের পরিচয় দেখিয়ে হলে থাকার চেষ্টা যে-কেউ করতে পারে। তবে যারা ছাত্রদলের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আগামী ১৭ জুন নবীন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এর আগেই তাদের জন্য আবাসিক হলে সিট নিশ্চিত করতে কাজ করছেন প্রশাসন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন