× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৩:৪৪ পিএম

ডাক্তার পদবিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৩:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার কালীগঞ্জে এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার ক্লিনিকে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ইয়াসিন আলী বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছিল। এ-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। 

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান বলেন, ইয়াছিন আলী কোনো এমবিবিএস সার্টিফিকেটধারী চিকিৎসক নন। অথচ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে রোগী দেখতেন,।

তার কাছ থেকে ডাক্তার পদবি ব্যবহৃত সিলও উদ্ধার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!