× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৯:২৩ এএম

মেসিই সর্বকালের সেরা ফুটবলার : রোনালদো

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৯:২৩ এএম

রোনালদো নাজারিও ও মেসি। ছবি : সংগৃহীত

রোনালদো নাজারিও ও মেসি। ছবি : সংগৃহীত

ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় কে—এ প্রশ্নের উত্তর আজও মেলেনি। প্রজন্ম বদলেছে, বদলেছে পছন্দের তালিকাও। কেউ কিংবদন্তি পেলেকে সবার ওপরে রাখেন, কেউ ডিয়েগো ম্যারাডোনাকে।

আবার আধুনিক যুগে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরেও চলে তুমুল বিতর্ক। তবে এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও, যিনি নিজ দেশের প্রচলিত মতের বাইরে গিয়ে দিয়েছেন ভিন্ন এক রায়।

ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার জানিয়েছেন, মেসিই সর্বকালের সেরা ফুটবলার। এ সত্যটি সবার মেনে নেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

তা সর্বকালের সেরার প্রসঙ্গটি আবার এল কেন? বুধবার সকালে বিশ্বকাপের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন মেসি। তার হ্যাটট্রিকে ভর করে আফ্রিকার দেশটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

আলজেরিয়া ম্যাচের গোল তিনটি নিয়ে বিশ্বকাপে মেসির গোল হয়ে গেল ১৬টি। যা যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসানোর পথে মেসি ছাড়িয়ে গেছেন গার্ড মুলার-রোনালদোকে।

তবে এসব রেকর্ড নিয়ে খুব বেশি মাথাব্যথা নেই মেসির। আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, ‘ক্লোসা ও রোনালদোর (নাজারিও) মতো খেলোয়াড়দের পাশে থাকা অবশ্যই সম্মানের।

এমন তালিকায় থাকলে ভালো লাগে। এমবাপ্পেও সেখানে আছে, ও আজ দুটো গোল করেছে। কিন্তু শেষ পর্যন্ত এগুলো শুধু পরিসংখ্যান, এর বেশি কিছু নয়।’ 

মেসি যোগ করেন, ‘তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সম্মানের, কিন্তু আসলে এর আলাদা কোনো মানে নেই। যে রোনালদোকে আমি খেলতে দেখেছি, আমার কাছে তিনি ইতিহাসের অন্যতম সেরা। অথচ তিনিএই তালিকার শীর্ষে নেই। তাই এগুলো শুধু সংখ্যার হিসাব মাত্র।’

নিজে বিশ্বকাপে রেকর্ড গড়ার পরও রোনালদোর প্রতি সম্মান জানান মেসি। ব্রাজিলের সাবেক মহাতারকার থেকে ফিরতি প্রশংসা আসতেও সময় লাগেনি বেশি। তিনি তো মেসিকে সর্বকালের সেরার তকমাই দিয়ে দিলেন। 

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে রোনালদো বলেছেন, ‘আর লুকিয়ে না থেকে সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে। মেসিই সর্বকালের সেরা ফুটবলার।’ 

রোনালদো আরও বলেন, ‘ও প্রতি মৌসুমে, এমনকি বিশ্বকাপেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। এটা একটা অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত, যা চিরদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে।’

মেসির নিত্যনতুন রেকর্ড গড়া প্রসঙ্গে রোনালদো জানিয়েছেন, এসব আর তাকে অবাক করে না। রোনালদোর ভাষায়, ‘রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। আর যে এসব রেকর্ড ভাঙছে, তা আর কোনো ফুটবল ভক্তকেই অবাক করে না। এছাড়া আর্জেন্টিনা তো বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন।’

রূপালী বাংলাদেশ

Link copied!