× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১০:০৯ পিএম

২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১০:০৯ পিএম

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর সব আলো কেড়ে নিলেন লিওনেল মেসি। প্রায় ৩৯ বছর বয়সের মেসির উপস্থিতি যেন সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখায়।

৮০ মিনিটে তিন গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে খেলেছেন ষষ্ঠ বিশ্বকাপ।

ম্যাচ শেষে তাকে প্রশ্ন করা হয়— ২০৩০ বিশ্বকাপেও কি দেখা যাবে মেসিকে? আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মিক্সড জোনে এমন প্রশ্ন করলে মেসি প্রথমে হেসে ফেলেন। বলেন, ‘না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।’

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই একাধিক রেকর্ডের মালিক ছিলেন তিনি। ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও আজ সেই তালিকায় তার পাশে নাম লেখাতে পারেন।

Link copied!