× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৯:৩০ পিএম

কৌশল বদল করে এবার একাদশে বড় পরিবর্তন আনছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৯:৩০ পিএম

ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত

ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় না পাওয়ার পর দল নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর হাইতির বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে পরিবর্তন আনার পরিকল্পনা করছেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রথম ম্যাচ ড্রয়ের পরই চাপ বেড়েছে ব্রাজিল শিবিরে। গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যেতে হলে বাকি ম্যাচগুলোতে ভালো ফল করতেই হবে। সেই কারণেই হাইতির বিপক্ষে একাদশে কিছু পরিবর্তন আনার কথা ভাবছেন আনচেলত্তি।

গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোর বিপক্ষে দলের সামগ্রিক পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন ব্রাজিল কোচ। বিশেষ করে মাঝমাঠের গতি, আক্রমণভাগের কার্যকারিতা এবং রক্ষণভাগের সমন্বয় নিয়ে তার কিছু উদ্বেগ রয়েছে। ফলে পরবর্তী ম্যাচে নতুন কয়েকজন খেলোয়াড়কে শুরুর একাদশে দেখা যেতে পারে।

তবে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রই থাকছেন দলের সবচেয়ে বড় ভরসা। মরক্কোর বিপক্ষে তার করা গোলই ব্রাজিলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেছে। নেইমারকে ছাড়া মাঠে নামা ব্রাজিল দলে তাই ভিনিসিয়ুসের দায়িত্ব আরও বেড়ে গেছে।

ড্রয়ের পরও একটি ইতিবাচক দিক রয়েছে ব্রাজিলের জন্য। ১৯৩৪ সালের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে পেরেছে সেলেসাওরা। তবে শুধু রেকর্ড নয়, টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে এখন জয়ের ধারায় ফেরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গ্রুপ সি-তে একটি করে পয়েন্ট নিয়ে সমানে সমান অবস্থানে রয়েছে ব্রাজিল ও মরক্কো। ফলে হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে এই ম্যাচে জয়ই এখন আনচেলত্তির দলের প্রধান লক্ষ্য।

Link copied!