× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১০:৫২ পিএম

পুলিশে চাকরির নামে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ২

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১০:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলো- মো. শাফায়েত হোসেন শেখ (৫৫)  ও এনামুল হক আকবর (৬৩)। 

আজ সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকারের নেতৃত্বে একটি দল রাজারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ পুলিশের চলমান নিয়োগ কার্যক্রমে বিভিন্ন ধাপে বাদ পড়া প্রার্থীদের তথ্য সংগ্রহ করত। পরবর্তীতে তারা ওই প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের প্রভাবশালী ব্যক্তি বা উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করত। তারা পুনরায় নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তকরে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার শতভাগ নিশ্চয়তার মিথ্যা আশ্বাস দিত। চাকরি নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে তারা প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করত।

এতে আরও বলা হয়, চাকরি প্রার্থীদের আস্থা অর্জনের জন্য চক্রটি বিশেষ কৌশল অবলম্বন করত। তারা অগ্রিম অর্থ গ্রহণের পূর্বে নিজেদের ব্যাংক চেক জামানতের নিরাপত্তা হিসেবে প্রদান করত, যাতে ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি সহজে বুঝতে না পারে। এরই ধারাবাহিকতায় এক চাকরিপ্রার্থীর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা গ্রহণের উদ্দেশ্যে তারা যোগাযোগ করে এবং চাকরি নিশ্চিত করার আশ্বাস দেয়।
 
সিআইডি জানায়, প্রার্থীর বিশ্বাস অর্জনের জন্য অভিযুক্ত শাফায়েত হোসেন নিজের স্বাক্ষর করা ডাচ্-বাংলা ব্যাংকের ৫ লাখ টাকার একটি চেক তার কাছে প্রদান করেন। একই সঙ্গে চাকরির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা বলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। প্রতারক চক্রটি চাকরি প্রার্থীকে নিয়ে তথাকথিত মেডিকেল পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে এলে সিআইডির মেট্রো-পশ্চিম বিভাগের একটি চৌকস দল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। 

এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে চার লাখ টাকা এবং চাকরি প্রার্থীকে দেওয়া ডাচ-বাংলা ব্যাংকের ৫ লাখ টাকার স্বাক্ষরিত চেকটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মো. শাফায়েত হোসেন শেখের বিরুদ্ধে চেক জালিয়াতি, প্রতারণা এবং খুনের ঘটনায় ৩টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!