× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০১:২৯ এএম

তারেক রহমান ‘মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন’: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০১:২৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও সরকারের কঠোর সমালোচনা করেছেন। 

সোমবার (১৫ জুন) ১১ দলীয় ঐক্যের ডাকা এই কর্মসূচিতে তিনি স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি জানান।

সমাবেশে বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশের ওপর ‘মুজিববাদী বয়ান’ চাপিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালের আন্দোলনের রক্তের মধ্য দিয়ে সেই ধারা থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি, ইসলাম ও সার্বভৌমত্বের স্বপ্ন দেখা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, যার বাবা বলেছিলেন ‘উই রিভল্ট’, তারই সন্তান তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করছেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, ‘আপনি যদি মুজিববাদের পথে যেতে চান, মনে রাখবেন আওয়ামী লীগের চেয়ে বড় মুজিববাদী হতে পারবেন না।’ তিনি দাবি করেন, জনগণ এ ধরনের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেবে।

সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, যদি তারা সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে নাকে খত দিয়ে পদত্যাগ করা উচিত। আর যদি সম্মানের সঙ্গে পদত্যাগ না করেন, তাহলে এ দেশের জনগণ তাদের টেনে-হিঁচড়ে পদত্যাগ করাতে বাধ্য করবে।

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সভাপতি হয়েছেন, কিন্তু দেশের সীমান্তে চলমান হত্যাকাণ্ড ও পুশইনের বিষয়টি তিনি দেখছেন না। তিনি অভিযোগ করে বলেন, ‘আপনি ভিন্ন দেশের প্রভাবের মধ্যে থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দেওয়ার পথে তারেক রহমানের পথেই হাঁটছেন।’

এ সময় তিনি খলিল নাম উল্লেখ করে বলেন, ‘প্রিয় খলিল ভাই, আপনি ছিলেন না। যদি আপনিও মুজিববাদের পথে হাঁটার চেষ্টা করেন, তাহলে আপনাকেও শায়েস্তা করার জন্য আমরা প্রস্তুত আছি। তখন আপনি কোন খলিল ভাই, আমরা তা চিনব না।’

Link copied!