× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০২:০১ এএম

বেলজিয়ামকে চমকে দিয়ে প্রথমার্ধে মিশরের লিড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০২:০১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে মিশর। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে তারা।

ম্যাচের ২১ মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন ইমান আশুর। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। এটি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। বল দখলে কিছুটা এগিয়ে ছিল বেলজিয়াম, তবে কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে মিশর।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। প্রথমার্ধের শেষ দিকে তারা একটি ভালো সুযোগও তৈরি করে। তবে ডি-বক্সের ভেতর থেকে ডকুর নেওয়া শট পোস্টের বাইরে চলে যায়।

প্রথমার্ধ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর।

Link copied!