× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ১২:১০ এএম

স্পেনকে রুখে দিয়ে বিশ্বকাপে স্মরণীয় ড্র ‘পুচকে’ কেপ ভার্দের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ১২:১০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি স্পেন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তাদের রুখে দিয়েছে ‘পুচকে’ দল কেপ ভার্দে। জমাট রক্ষণ আর গোলরক্ষকের অনবদ্য পারফরম্যান্সে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশদের।

আটলান্টা স্টেডিয়ামে যেন এক অনন্য লড়াইয়ের গল্প লিখেছেন ৪০ বছর বয়সী কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। স্পেনের তারকাসমৃদ্ধ আক্রমণভাগকে পুরো প্রথমার্ধজুড়ে গোলবঞ্চিত রেখে তিনি গড়ে তোলেন এক অসাধারণ প্রতিরোধের দেয়াল।

ম্যাচের আগে অনেক ফুটবল বিশ্লেষক স্পেনের বড় ব্যবধানে জয়ের পূর্বাভাস দিলেও কেপ ভার্দের সংগঠিত রক্ষণভাগ এবং ভোজিনিয়ার অসাধারণ সেভে প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল গোলশূন্য।

শুরুর মিনিট থেকেই বলের দখলে আধিপত্য ছিল স্পেনের। মাঝমাঠ নিয়ন্ত্রণে রেখে তারা আক্রমণ সাজালেও কেপ ভার্দের রক্ষণভাগ ভাঙতে দীর্ঘ সময় হিমশিম খেতে হয় লুইস দে লা ফুয়েন্তের দলকে। তবে বিরতির ঠিক আগে কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে স্পেন। ফেরান তোরেসের একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে ওইয়ারসাবালের হেড ঠেকিয়ে দেন ভোজিনিয়া।

প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন তোরেস ও লাপোর্তের শট আটকে দিয়ে এই অভিজ্ঞ গোলরক্ষক। শেষ পর্যন্ত স্পেনের একের পর এক আক্রমণ প্রতিহত করে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় কেপ ভার্দে।

Link copied!