× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১০:১৯ পিএম

প্রাথমিকের শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিয়ে কঠোর নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১০:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে নতুন মনিটরিং ব্যবস্থা চালু করেছে সরকার। সোমবার (১৫ জুন) থেকে সারাদেশে এই কার্যক্রম কার্যকর করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা ১০ মিনিটের মধ্যে শিক্ষকদের উপস্থিতির তথ্য যাচাইয়ের জন্য বিদ্যালয়ের হাজিরা খাতার ছবি তুলে নির্ধারিত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে। উপস্থিতি সংক্রান্ত তথ্য সময়মতো পাঠাতে ব্যর্থ হলে বা নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষকদের অনিয়ম ও অনুপস্থিতি কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, উপস্থিতি সংক্রান্ত কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রধান শিক্ষককে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। একইভাবে নির্ধারিত সময়ে তথ্য পাঠাতে ব্যর্থ হলেও বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিক শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, নতুন এই মনিটরিং ব্যবস্থা শিক্ষকদের সময়ানুবর্তিতা বৃদ্ধি করবে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

এদিকে, শিক্ষা সংশ্লিষ্ট মহলের অনেকে বলছেন, জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Link copied!