× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:১২ পিএম

এমটিটিসির উদ্যোগে বৃহস্পতিবার চীনে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিক্রাফট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (এমটিটিসি) এবং হাইনান ট্রপিক্যাল ওশান ইউনিভার্সিটি (এইচটিওইউ), চীনের যৌথ উদ্যোগে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

আগামী ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকার বাড্ডা সাতারকুলস্থ মাল্টিক্রাফট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (এমটিটিসি) প্রাঙ্গণে ‘চীনে উচ্চশিক্ষা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে চীনের হাইনান ট্রপিক্যাল ওশান ইউনিভার্সিটির বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম, বিশেষ করে ব্যাচেলর অব মেরিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

এ ছাড়া ভর্তি প্রক্রিয়া, বৃত্তির সুযোগ, শিক্ষার্থীদের জন্য সহায়তা সেবা এবং আন্তর্জাতিক কর্মজীবনের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হবে।

আয়োজকদের মতে, এই সেমিনার শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য চীনে উচ্চশিক্ষা গ্রহণের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বাস্তবধর্মী ও নির্ভরযোগ্য তথ্য জানার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

Link copied!