× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৩৩ পিএম

সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, আইনজীবীসহ আহত ৫ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৩৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা চালিয়ে এক আইনজীবীসহ ব্যবসায়ী পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী সাইফুল সাদেক বাবু বাদী হয়ে সাবেক ছাত্রদল নেতা সাকিব হোসেনসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সোমবার (১৫ জুন) বিকেলে একই ঘটনায় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন হামলাকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। তোফাজ্জল লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন তোফাজ্জালের ছেলে মো. মিনহাজ ও আবরারুল হক মাহিন।

অভিযুক্ত সাকিব লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বাঞ্চানগর এলাকার সাহেদ পাটওয়ারীর ছেলে। অন্য অভিযুক্তরা হলেন মনির হোসেন, তার ছেলে এপার হোসেন, শরীফ হোসেন, স্বজন মো. হাসান ও অজ্ঞাত ১২ জন।

মামলা সূত্র জানায়, তোফাজ্জল ও মনিরদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে ১৩ জুন সকালে তোফাজ্জলের নির্মাণাধীন ভবন দখলের চেষ্টা করে অভিযুক্তরা। এতে বাধা দিলে সাবেক ছাত্রদল নেতা সাকিবসহ অভিযুক্তরা ব্যবসায়ী পরিবারের ওপর হামলা করে। এসময় ব্যবসায়ীর প্রতিবেশী আইনজীবী সাইফুল বাধা দিতে গেলে তাকেও অভিযুক্তরা পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে উত্তর তেমুহনী এলাকায় ফের তাদের ওপর হামলা করে অভিযুক্তরা।

এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ইমন হোসেন বলেন, আমি ঘটনাস্থল ছিলাম না। এরপরও আমার বয়স বাড়তি দেখিয়ে মনিরের স্ত্রীর দায়েরকৃত মামলায় আমাকে আসামি করা হয়েছে।

তোফাজ্জল হোসেন বলেন, সাবেক ছাত্রদল নেতা সাকিবের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়েছে। রাজনৈতিক দাপুটে তারা এখন আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। এ ঘটনায় আমরা সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা সাকিবের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন বলেন, মামলার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। তারা আত্মগোপনে থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!