× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সলিমুল্লাহ সেলিম

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০২:২৫ পিএম

৫২টি জাতীয় ও আন্তর্জাতিক পতাকায় সেজেছে ত্রিশালের সড়ক

সলিমুল্লাহ সেলিম

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০২:২৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে সারাবিশ্ব। সারাবিশ্বে ফুটবল ভক্তরা তাদের প্রিয় দলকে উৎসাহ দিতে নানা রকম সাজে ব্যস্ত। কেউ নিজের পছন্দের দলের পতাকা কিনছেন, কেউ ক্যাপ কিনছেন, কেউ জার্সি কিনছেন, কেউবা দীর্ঘ পতাকায় তার নিজ বাড়ি-গাড়ি আচ্ছাদিত করছেন। কেউ অফিস আদালত রাঙাচ্ছেন। বিভিন্ন দলভুক্ত হয়ে বিভিন্নভাবে আনন্দ-উল্লাস করছেন। কেউবা তিন-চার মাইল পতাকা বানিয়ে সেটি নিয়ে মিছিল করছেন। কেউবা তার নিজ শহর-গ্রামকে পতাকায় মুড়িয়ে দিচ্ছেন। এমনই এক ঘটনা ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে।

বিশ্বকাপ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের একটি গ্রামীণ সড়ক ৫২টি জাতীয় ও আন্তর্জাতিক পতাকায় সাজিয়ে তুলেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। মোক্ষপুরের কোনাবাখাই পেঁচপাড়া নতুন বাজার সড়কের দুই পাশে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশসহ বাংলাদেশ ও ফিফার পতাকা টাঙানো হয়েছে।

রঙিন পতাকার মনোমুগ্ধকর সারি দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের শহর থেকে আসা দর্শনার্থীরা। সড়কের দুই পাশে উড়তে থাকা পতাকা সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়া প্রেমের এক অনন্য বার্তাই বহন করে।

ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোক্তা ফুটবলপ্রেমী মো. মনিরুজ্জামান সোহাগ। তিনি বলেন, ‘বিশ্বকাপের আনন্দ সবার সঙ্গে ভাগ করতেই এ আয়োজন করেছি। এখানে বাংলাদেশের দুটি জাতীয় পতাকা, ফিফার দুটি পতাকা এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা টানানোসহ রাতে বড় পর্দায় খেলা উপভোগের জন্য টেলিভিশন ও প্রজেক্টরের ব্যবস্থাও রাখা হয়েছে। সবাই একসঙ্গে বিশ্বকাপের আনন্দ উপভোগ করার মজাই আলাদা।’

স্থানীয়রা বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের গ্রামে নতুন মাত্রা যোগ করেছে। তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ছে। পাশাপাশি এটি মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’

স্থানীয়রা আরও জানান, গ্রামীণ জনপদে এমন ব্যতিক্রমী উদ্যোগ শুধু বিশ্বকাপের উন্মাদনাই নয়, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। পতাকার রঙে রঙিন এ সড়ক এখন ত্রিশালের ফুটবলপ্রেমীসহ জনসাধারণের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!