× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০২:২৯ পিএম

বাংলাদেশ-পাকিস্তানে হামাসের কার্যক্রম রয়েছে : ইসরায়েলি রাষ্ট্রদূত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০২:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার দাবি করেছেন, হামাস পাকিস্তান ও বাংলাদেশ—উভয় দেশেই সক্রিয় থাকতে পারে। ইসরায়েলের সংবাদমাধ্যম এন-১২ নিউজে প্রকাশিত এক মন্তব্যে তিনি মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের সম্ভাব্য তৎপরতা নিয়ে সতর্ক করেন।

রুভেন আজার বলেন, ‘আমরা জানি যে হামাস পাকিস্তান ও বাংলাদেশে সক্রিয়। এমন সম্ভাবনাও রয়েছে, তাদের কিছু সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে আমরা এখনো অবগত নই। তারা ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলা থেকে অনুপ্রেরণা নেয়।’

এক সাক্ষাৎকারে ইসরায়েলি রাষ্ট্রদূত অভিযোগ করেন, হামাস-সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলো দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি দাবি করেন, এই ধরনের কার্যক্রম আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আজার পাকিস্তানের আন্তর্জাতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নিরপেক্ষ কূটনৈতিক সেতু হিসেবে নিজেদের প্রতিষ্ঠার ইসলামাবাদের প্রচেষ্টাকে ইসরায়েল সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।

রাষ্ট্রদূতের দাবি, ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য হামাস-সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর নজর রাখছে।

তিনি বলেন, তাদের কিছু পর্যবেক্ষণ প্রকাশ্য তথ্যের ভিত্তিতে হলেও, আরও কিছু কার্যক্রম সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রুভেন আজার আরও বলেন, হামাসের ৭ অক্টোবরের হামলাকে কিছু উগ্রপন্থি গোষ্ঠী ভবিষ্যৎ হামলার কৌশল হিসেবে বিবেচনা করতে পারে।

তিনি জানান, আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ইসরায়েল ভারতের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করেছে।

Link copied!