পাকিস্তান যেভাবে শোষণ করছে বেলুচিস্তানের সম্পদ
জুলাই ১৭, ২০২৬, ০১:৩৪ এএম
পাকিস্তান কর্তৃক দখলকৃত বেলুচিস্তান দেশটির বৃহত্তম দখলকৃত ভূখণ্ড। এ অঞ্চল প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এখানে আনুমানিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের খনিজসম্পদ রয়েছে বলে ধারণা করা হয়। বিশাল পর্বতমালা, মনোমুগ্ধকর সমুদ্রসৈকত এবং ভূগর্ভে বিস্তৃত খনিজভাণ্ডারের জন্য বেলুচিস্তান বিশেষভাবে পরিচিত।
এ প্রদেশে কয়লা, সালফার, ক্রোমাইট, লৌহ আকরিক, ব্যারাইট, মার্বেল, কোয়ার্টজাইট ও চুনাপাথর...