দুপচাঁচিয়া থানায় আকস্মিক পুলিশ সুপারের পরিদর্শন
জুন ১৮, ২০২৬, ০৩:৪৬ পিএম
বগুড়ার জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) বুধবার দুপচাঁচিয়া থানা আকস্মিক পরিদর্শন করেছেন। পূর্বঘোষণা ছাড়াই তিনি থানায় উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ, অভিযোগ গ্রহণ ও সেবাপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। তিনি থানার মালখানা, হাজতখানা, কম্পিউটার কক্ষসহ...