× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৭:২১ পিএম

ড. মো. মনজুরুল কাদির বারির নতুন মহাপরিচালক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৭:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন বিজ্ঞানী ড. মো. মনজুরুল কাদির। কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এ দায়িত্ব লাভ করেন।

এর আগে তিনি বারির তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. মো. মনজুরুল কাদির ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) পদে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ওয়েলসিড ব্রিডিং (রেপসিড ও গ্রাউন্ডনাট) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ডস, স্পেন, থাইল্যান্ড, কেনিয়া ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকী ও গবেষণা জার্নালে তাঁর অসংখ্য গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

ড. মো. মনজুরুল কাদির ১৯৬৮ সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

রূপালী বাংলাদেশ

Link copied!