× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১১:২৯ পিএম

মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে জবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পলিসি ডিবেট

জবি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১১:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের স্বার্থবিরোধী বলে দাবি করা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পলিসি ডিবেটের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জবি শাখা।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘এই সংসদ মনে করে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময়কালেই বাংলাদেশে নবনির্বাচিত সরকারের উচিত মার্কিন বাণিজ্য চুক্তি সম্পূর্ণ বাতিল করা’ শীর্ষক এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জবি শাখার সভাপতি ইভান তাহসীব। মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও গবেষক মাহা মীর্জা। প্যানেলিস্ট হিসেবে অংশ নেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মাহতাব উদ্দিন আহমেদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।

বিতর্কে সরকারি দলের পক্ষে অংশ নেন ওমর ফাহমিদ খান, আমরিন বিনতে ইসলাম ও তাসমিয়া তাহমিদ আপন। অপরদিকে বিরোধী দলের পক্ষে অংশ নেন মার্জিয়া মিম, মাহমুদুল হাসান তুষার এবং আবু সুফিয়ান নাহিদ।

বিতর্ক শেষে বক্তব্যে মাহতাব উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তা জুলাই সনদের চেতনার পরিপন্থী। এ বিষয়ে জাতীয় পর্যায়ে বিস্তৃত আলোচনা প্রয়োজন।

রাফিকুজ্জামান ফরিদ বলেন, নির্বাচনের অল্প সময় আগে সম্পাদিত এ চুক্তি দেশের অর্থনীতি, কৃষি ও শিল্পখাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই চুক্তিটি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

সমাপনী বক্তব্যে মাহা মীর্জা বলেন, বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে জনপরিসরে আরও গভীর আলোচনা ও পর্যালোচনা প্রয়োজন। দেশের শিল্প, কৃষি ও উৎপাদন খাতের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!