× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:২৩ পিএম

শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজশাহী অঞ্চলের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী শিক্ষক বদলির লক্ষ্যে সফটওয়্যারে প্রদত্ত তথ্য যাচাই ও চূড়ান্ত অনুমোদনের জন্য হার্ডকপি পাঠাতে হবে। নির্দেশনার চিঠি রাজশাহী অঞ্চলের সব প্রতিষ্ঠান প্রধান ও অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিষ্ঠান পর্যায়ে বদলি সফটওয়্যারে তথ্য প্রদান করা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রদত্ত তথ্য অত্র কার্যালয়ের মাধ্যমে যাচাই ও চূড়ান্ত অনুমোদনের তারিখ যথাক্রমে ৫ জুলাই ও ১৫ জুলাই পর্যন্ত।

নির্দেশনায় আরও বলা হয়, এ পরিপ্রেক্ষিতে তথ্য যাচাই ও চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২৮ জুনের মধ্যে আপনার শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক বদলি সফটওয়্যারে প্রদানকৃত তথ্যের রিপোর্ট (প্রিন্টকৃত), সর্বশেষ এমপিও শীট এবং সত্যায়িত টিচার-স্টাফ প্যাটার্ন অগ্রায়ণপত্র সহকারে (স্মারক ও তারিখ উল্লেখপূর্বক) নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে সশরীরে/বাহক মারফত হার্ডকপি প্রেরণের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।

Link copied!