× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৯:০৮ পিএম

নতুন পে-স্কেলে যে হারে বাড়বে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৯:০৮ পিএম

অর্থ মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের দাবি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন দীর্ঘ দিনের। এদিকে নবম পে-স্কেল বাস্তবায়ন হতে পারে ১ জুলাই থেকে। পে-স্কেল বাস্তবায়ন হলে বেতন কত বাড়বে তা নিয়ে জোর আলোচনা চলছে শিক্ষক মহলে।

পে-কমিশনের সুপারিশ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণের মতো বাড়বে বলে জানা গেছে। তবে এ বৃদ্ধি দুই অর্থবছরে হবে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, এমপিওভুক্ত শিক্ষকদের শতাভাগ বেতন বৃদ্ধি হলে এ বছর ৫০ শতাংশ পাবেন বেসিকের। তিন ধরনের প্রস্তাব রয়েছে, বেতন দুই বছরে দেয়া হবে। প্রথম বছর ২০২৬-২০২৭ অর্থ বছরে ৫০ শতাংশ বেসিকের, আর ২০২৭-২০২৮ অর্থ বছরে বেসিক বেতনের ৫০ শতাংশের কম। আর ২০২৮-২০২৯ অর্থ বছরে গিয়ে বাকিগুলো হবে।

তবে দাবি রয়েছে, ৫০ শতাংশ দুই অর্থবছরে না দিয়ে শতভাগ এই অর্থবছরে দেয়া যায় কিনা। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বরাদ্দ ৪৫ হাজার কোটি টাকা আছে তাতে প্রায় হয়ে যাবে। শতভাগ ধরলে ৪৯ হাজার কোটি টাকা দরকার। তবে সরকারি চাকরিজীবীসহ এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ বাড়বে কিনা বেতন তা এখনো সিদ্ধান্ত হয়নি। সরকারি চাকরিজীবীদের যে হারে বাড়বে এমপিওভুক্ত শিক্ষকদেরও একই হারে বাড়বে।

গতকাল অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের সভায় বলা হয়েছে সরকারি চাকরিজীবীরা ৫০ শতাংশ পেলে এমপিওভুক্ত শিক্ষকসহ অন্য সবাই বর্ধিত হারে ৫০ শতাংশ পাবেন। যদি শতভাগ হয় তারাও শতভাগ পাবেন। কারণ সবারই বেসিক ধরে বেতন বাড়বে। এখন সরকারি চাকরিজীবীদেরটাই এখনো সিদ্ধান্ত হয়নি।

Link copied!