× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৯:১৩ পিএম

শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৯:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পরিকল্পনা অনুযায়ী জুলাই থেকেই বদলি আবেদন শুরু করা হবে।

সোমবার (২২ জুন) মাউশির একটি সূত্র জানিয়েছে, আগামী ১৫ জুলাই পর্যন্ত শিক্ষকদের তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্তকরণের কার্যক্রম চলবে। পরবর্তীতে মাউশি থেকে তথ্যগুলো পুনরায় যাচাই করা হবে। এরপরই শিক্ষকদের বদলি আবেদনের কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শুরু হতে পারে।

এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ১৫ জুলাই পর্যন্ত তথ্য ভেরিফাই এবং চূড়ান্তকরণ চলবে। এরপর বদলি আবেদন শুরু হবে। আমরা জুলাইয়ের মধ্যেই শিক্ষকদের বদলি করতে চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, আগামী ২০ জুলাই থেকে শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। কারিগরি কোনো ঝামেলা না হলে ২০ জুলাই থেকেই আবেদনগ্রহণ শুরু হবে। এই কার্যক্রম অল্প কয়েকদিন পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য প্রতিষ্ঠান প্রধানদের তথ্য এন্ট্রির সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানরা তথ্য ইনপুট দিতে পারবেন।

এর আগে রোববার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারি করা ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল।

তবে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে হঠাৎ করে সার্ভার শাটডাউন হয়ে যাওয়ায় মাঠপর্যায় থেকে তথ্য ও ডাটা সংগ্রহের কাজ কিছুটা বিঘ্নিত হয়। পরবর্তীতে সফটওয়্যারটির কারিগরি সমস্যা সমাধান হওয়ায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনও তথ্য বা ডাটা ইনপুট দিতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে ইনপুট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন ২০২৬। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য শেষ তারিখ ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন। আঞ্চলিক উপপরিচালক (কলেজ)-এর জন্য শেষ তারিখ ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়াও মাউশির বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য বা ডাটা আবশ্যিকভাবে সফটওয়্যারে ইনপুট দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Link copied!