বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি. (বিজিআইসি)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা ১৮ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরুতে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলে কোম্পানির প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তির জন্য দোয়া করেন।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।
উক্ত বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারী খাতে প্রতিষ্ঠিত প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি. (বিজিআইসি) ২০২৫ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের উপর ১১% নগদ লভ্যাংশ অনুমোদন করে।
সভায় অন্যান্যদের মধ্যে কোম্পানির ভাইস চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, পাবলিক ডিরেক্টর মো. শাকিল রিজভী, নমিনেটেড ডিরেক্টর মোহাম্মদ মনজুর মাহমুদ এবং এ কে এম মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নাসির উদ্দিন চৌধুরী ও মিসেস প্রীতি চক্রবর্তীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন