× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৯:০৭ পিএম

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৯:০৭ পিএম

ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। ছবি : সংগৃহীত

ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন ঝালকাঠী-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

সোমবার (২২ জুন) সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি ১৯৭১ সালে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ তুলে বলেন, যে দল দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের কোনো অধিকার নেই। তিনি ফ্যাসিস্ট শক্তির মতো জামায়াতের রাজনীতিও নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

বক্তব্যে রফিকুল ইসলাম জামাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনী প্রচারণারও সমালোচনা করেন। তিনি বলেন, নামের সঙ্গে ‘ইসলাম’ থাকলেই তা প্রকৃত ইসলামের প্রতিনিধিত্ব করে না। নির্বাচনের সময় দলটির কিছু প্রার্থী বিতর্কিত বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

ঝালকাঠী-১ আসনের জামায়াত প্রার্থী ফয়জুল হকের একটি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতের নিশ্চয়তা দেওয়ার মতো বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের কর্মকাণ্ড ধর্মের নামে রাজনীতিকে বিতর্কিত করে।

এদিকে একই দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক কার্যক্রম বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। সেখানে নামাজ ও কোরআন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক দল সেখানে সভা-সমাবেশ বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না।’

রেজা আহমেদ আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল যদি মাঠ বা খোলা স্থানে কর্মীসভা করতে পারে, তাহলে কোনো দল কেন মসজিদকে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করবে? তিনি মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক সভা-মিটিং নিষিদ্ধ করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

তার এই প্রস্তাবের প্রতি সংসদের অন্যান্য সদস্যদের সমর্থনও কামনা করেন তিনি।

Link copied!