শিক্ষকদের ইনক্রিমেন্ট নিয়ে বড় খবর দিল মাউশি
জুলাই ৪, ২০২৬, ০৯:২৬ পিএম
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইনক্রিমেন্ট নিয়ে বড় খবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সংস্থাটি জানিয়েছে, চলতি জুলাই মাস থেকে শিক্ষকরা ইনক্রিমেন্ট পাবেন। ইতোমধ্যে ইনক্রিমেন্ট যুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে।
মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার (এমপিও) মো. জহির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
ইএমআইএস সেলের এ প্রোগ্রামার জানান, এমপিওভুক্ত জনবলের জুলাই-২০২৬...